arabicacademybd
Updates

হাতের লেখা সুন্দর করার কৌশল, টিপস ও পরীক্ষায় লেখা শেষ করার উপায়

ফেব্রুয়ারি ২৪, ২০২৪ লেখা পড়া
হাতের লেখা সুন্দর করার কৌশল, টিপস ও পরীক্ষায় লেখা শেষ করার উপায়
সংকলনে
মুফতী আব্দুল্লাহ আল-মামুন বিন মুসলিম
মুহতামিম ইনতেবাহুল উম্মাহ মাদ্রাসা
ও খতিব সদর থানা জামে মাসজিদ
মেহেরপুর,বাংলাদেশ

হাতের লেখা সুন্দর করার ৭টি কৌশল, টিপস ও পরীক্ষায় লেখা শেষ করার উপায়

আমাকে দ্বিতীয় বর্ষে থাকতেও খাতার পেছনে নিয়মিত হাতের লেখা প্র্যাকটিস করাত।  কিতাব বিভাগ  প্রায় শেষের দিকে তাও খুব একটা উন্নতি হয়নি। ১৫ বছর ধরে লিখে আসা এই ফর্মে পরিবর্তন আনা কষ্টসাধ্য ব্যাপার। এর জন্য প্রয়োজন হাতের লেখা সুন্দর করার কৌশল আয়ত্ত করা।

ছোট্ট আব্দুল্লাহ। সবে মাত্র মাদরাসায় যাওয়া শুরু করেছে। পড়াশোনায় সে ভীষণ মনোযোগী। কিন্তু পরীক্ষা দিয়ে মায়ের কাছে এসে কেঁদেকেটে অস্থির। কেন? সবই জানা কিন্তু সময়ের মধ্যে নাকি লেখা শেষ করতে পারেনি! ওদিকে ফয়সালকে নিয়েও ওর অভিভাবকের চিন্তার শেষ নেই। স্কুল থেকে অভিযোগ এসেছে ওর লেখা নাকি বোঝাই যায় না! হাতের লেখা সুন্দর করার উপায় জানা নেই তার।

নতুন নতুন মাদরাসায় যাচ্ছে এমন শিশুদের সাথে এ ধরনের ঘটনা হারহামেশাই ঘটে। শুধু নতুন মাদরাসায় যাওয়া বাচ্চাই নয়, লেখা নিয়ে কটূক্তি শুনতে হয় এমন বুড়োদের সংখ্যাও নেহাতই কম নয়!

সুন্দর হাতের লেখা যেমন মেধা এবং ব্যক্তিত্বের পরিচয় দেয় তেমনই লেখার মাধ্যমেই কিন্তু হয়ে ওঠা যায় অন্য আর দশ জনের থেকে অনন্য। সুন্দর যে কোনো জিনিসই তো আমাদের ভীষণভাবে আকর্ষণ করে। সুন্দর হাতের লেখা ও এর ব্যতিক্রম নয়। আর বাংলা হাতের লেখা সুন্দর করার উপায় নিয়েই আজকের এই ব্লগ।

 

বেশ কিছু হাতের লেখা সুন্দর করার কৌশল রয়েছে। আপনার হাতের লেখা যেন কোনোভাবেই “কাকের ঠ্যাঙ, বকের ঠ্যাঙ” তকমা না পায় আর যেন দ্রুত লেখা হয় তারই ৭টি উপায় চলুন দেখে নেয়া যাক কিভাবে হাতের লেখা সুন্দর করা যায়:

১: নির্বাচন করুন লেখার সঠিক সরঞ্জাম

  • শিশুর জন্য অবশ্যই ভালো মানের পেন্সিল-রাবার এবং লেখার জন্য প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম নির্বাচন করতে হবে। অনেক সময় দেখা যায় হাতে পেন্সিলের দাগ হয়ে যায় কিংবা রাবার দিয়ে পরিষ্কারভাবে লেখা মুছে ফেলা যায় না। এই বিষয়গুলো শিশুকে লিখতে নিরুৎসাহিত করতে পারে।
  • সাদা কাগজ না দিয়ে শিশুকে লাইন টানা খাতা দেয়াটাও একটি হাতের লেখা সুন্দর করার কৌশল। এতে বর্ণ লেখা এবং লাইন সোজা রাখা শিশুর জন্য তুলনামূলক ভাবে সহজ হবে। তবে খেয়াল রাখতে হবে লাইন গুলো যেন খুব বেশি ঘন না হয়। প্রথম দিকে বড় করে লেখার অভ্যাস গড়ে তুলুন। এতে ভুলগুলো সহজেই চোখে পড়বে এবং শিশু সহজে শুধরেও নিতে পারবে।

২: দেহের অবস্থান ঠিক রাখা

দেহের সঠিক অবস্থান লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখার সময় টেবিল ব্যবহার এবং লেখার স্থানে পর্যাপ্ত আলোর উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত করতে হবে। পিঠ সোজা রাখা। প্রায় দেখা যায় অনেকে খাতার পাশে হাত বাঁকা করে লেখে। এটি ঠিক নয়। হাত ও কবজিকে নমনীয় রেখে আঙ্গুলগুলো দিয়ে লিখতে হবে।

 

হাতের লেখা ভালো করতে দেহের অবস্থান ঠিক রাখা জরুরি;

 

৩: সঠিকভাবে পেন্সিল/কলম ধরা

সুন্দর হাতের লেখা আয়ত্ত করার জন্য পেন্সিল কিংবা কলম ধরার কিছু নিয়ম আছে। দুটোই ধরতে হবে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা দিয়ে। অনেককেই দেখা যায় অনেক শক্ত করে কলম ধরেন, অথবা অনেক জোর প্রয়োগ করে লিখে থাকেন। এটি হাতের লেখা খারাপ হওয়ার একটি অন্যতম কারণ। তাই কলমটিকে হালকা করে ধরতে শিখুন এবং অল্প জোর প্রয়োগ করুন।

পেন্সিল ধরতে হবে সঠিকভাবে; Image Source: Pinterest

লেখার সময় পেন্সিল খুব শক্ত করে ধরা বা অতিরিক্ত চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। এতে করে যেমন সময় অপচয় কম হয় তেমনই লেখা সুন্দর হয়। সেই সাথে হাতের পেশীকে নমনীয় রাখতে হবে এবং বাহু ও কবজিকে সমান অবস্থানে রাখতে হবে। এটি অন্যতম একটি হাতের লেখা সুন্দর করার উপায়।

৪: সঠিকভাবে অক্ষর লেখা

সুন্দর হাতের লেখা চাইলে বর্ণ বা অক্ষরগুলো লেখার সময় স্পষ্ট ও পরিষ্কারভাবে লেখার চেষ্টা করতে হবে। মাত্রাগুলোর দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। দুটি বর্ণের মাঝে প্রয়োজনীয় জায়গা রাখতে হবে। এক বর্ণের সাথে অন্য বর্ণ যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সাথে দুই শব্দের মাঝেও প্রয়োজনীয় জায়গা রাখতে হবে। অনেক বেশি ফাঁকা রাখলে যেমন দেখতে ভালো লাগে না তেমনই খুব ঘন ঘন লিখলেও লেখা হিজিবিজি মনে হয়।

বর্ণের আকৃতি ঠিক রাখাটাও জরুরি। একটি বর্ণ ছোট, আরেকটি বর্ণ বড় এমন হলে লেখা  সুন্দর হয় না। সেই সাথে দুটি লাইন সমান্তরাল হওয়াটাও জরুরি। এটি একটি গুরুত্বপূর্ণ বাংলা হাতের লেখা সুন্দর করার উপায়।

অনেক শিশুর বাংলা হাতের লেখা তুলনামূলকভাবে খারাপ হয়। বাংলা বর্ণে বক্রতা এবং বৈচিত্র্য অনেক বেশি থাকায় শিশুদের তা শিখে নিতে একটু সমস্যা হতে পারে। এক্ষেত্রে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, মাত্রা ও অর্ধমাত্রা, বক্রতার দিকটা বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে ডট লাইনের ওপর হাত ঘুরিয়ে অনুশীলন করা যেতে পারে।

 

৫: বুঝতে হবে শিশুর মনস্তত্ত্ব, সৃষ্টি করতে হবে উৎসাহব্যঞ্জক পরিবেশ

বাচ্চাদের মানসিক বিকাশে একটি সুন্দর পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেখার একটি উৎসাহমূলক পরিবেশ থাকলে তারা ভুল করতেও দ্বিধান্বিত হয় না বরং ভুল থেকে শিক্ষা নিয়ে আরও দ্বিগুণ উৎসাহে এগোতে থাকে। লেখার ক্ষেত্রেও এরকম একটি পরিবেশ সৃষ্টি করতে হবে। ভুল হলে, লেখা খারাপ হলে বা লেখা দ্রুত না হলে অযথা বকাঝকা না করে উৎসাহ দিতে হবে। এতে শিশু মনে সাহস পাবে আর খুব দ্রুত শিখেও ফেলবে।

লেখা সুন্দর না হওয়ার অন্তর্নিহিত অন্যান্য কারণও থাকতে পারে। মনোযোগহীনতা, আত্মবিশ্বাসের অভাব ইত্যাদির কারণে শিশুর লেখা খারাপ হতে পারে। এক্ষেত্রে সেই সমস্যা চিহ্নিত করে তা সমাধান করার ব্যবস্থা করাটাই হাতের লেখা সুন্দর করার উপায়। কোনোভাবেই শিশুকে অবমাননা করা যাবে না।

 

৬: মোটর দক্ষতা (Motor Skill) বৃদ্ধি

মোটর দক্ষতা (Motor Skill) হলো, শরীরের বিভিন্ন অঙ্গ পরিচালনা করার ক্ষমতা। অনেক সময় দেখা যায় শিশুর মোটর দক্ষতা পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে না, যার কারণে লেখা খারাপ হয়। স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং পেশী- এই তিনের সঠিক সমন্বয়ে মোটর দক্ষতা পরিপূর্ণতা লাভ করে। কাপড় ভাঁজ করা, কাগজ কাটা, চামচ ব্যবহারের মত সহজ কাজগুলো শিশুর মোটর দক্ষতা বিকাশে ভূমিকা রাখে।

মোটকথা, হাত পরিচালনা করতে হয় এমন যে কোন কাজই সুন্দর হাতের লেখা গড়তে প্রভাব রাখে। আর এর জন্য মোটর দক্ষতাটা একটি গুরুত্বপূর্ণ হাতের লেখা সুন্দর করার কৌশল। কেননা এর মাধ্যমে লেখার যে কোন উপাদান (যেমন: পেন্সিল) ধরা এবং হাত দিয়ে তা পরিচালনা করার দক্ষতা বৃদ্ধি পায় যা বর্ণ লিখতে সাহায্য করে। পাজল মিলানো, আঁকিবুকি করা, বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলাও এক্ষেত্রে সাহায্য করে।

৭: অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন

সুন্দর হাতের লেখা একটি শীল্প। হাতের লেখা সুন্দর করার কৌশল হিসেবে তাই অনুশীলনের বিকল্প নেই।  একই কথা প্রযোজ্য লেখা দ্রুতকরণের ক্ষেত্রেও। বেশি বেশি হাতের লেখা অনুশীলন করার মাধ্যমে লেখা সুন্দর হবে, হবে দ্রুতও।

আজকাল শিশুর কাছে লেখালিখির বিষয়টি আকর্ষণীয় করে তোলাও খুব বেশি কঠিন নয়। কেননা এখন অনেক ধরনের ওয়ার্কশিট এবং লেখা অনুশীলন করার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। প্রয়োজনে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।

 

সুন্দর হাতের লেখার জন্য অনুশীলনের বিকল্প নেই;

হাতের লেখা সুন্দর করার কৌশল -গুলোর ব্যাপারে একটু যত্নবান হলে বা নিয়মিত অনুশীলনের মাধ্যমে খুব সহজেই কাঙ্ক্ষিত লেখা পাওয়া সম্ভব। এখন আমরা দেখব কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় ও আপনার পরীক্ষার খাতা পরিচ্ছন্ন রাখা যায় এই বিষয়ক কিছু টিপস।

পড়ালেখায় মনোযোগী হওয়ার ৭ টি টিপস

WhatsApp Chat