arabicacademybd
Updates

বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান ব্যাপারে বিশেষ ঘোষণা

ফেব্রুয়ারি ০৬, ২০২৬ ঘোষনা

🌸আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাচ্চাদের খেলার অনুষ্ঠান মাঠে অনুষ্ঠিত হবে। যেহেতু এটি একটি খোলা মাঠ, তাই নিরাপত্তা ও নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে—

🔹 প্রত্যেক অভিভাবক নিজ সন্তানকে নিজ দায়িত্বে মাঠে নিয়ে আসবেন এবং খেলা শেষে নিজ দায়িত্বে নিয়ে যাবেন।
🔹 খোলা মাঠে খেলাধুলার সময় নিয়ন্ত্রণে কিছুটা অসুবিধা হতে পারে, সে কারণে ওস্তাদ/শিক্ষকদের পক্ষে একা দায়িত্ব নেওয়া সম্ভব নাও হতে পারে।
🔹 আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

তবে, যাতায়াতের সুবিধার্থে আপনারা চাইলে মাদ্রাসার অটো আপনাদের কাছে যাবে আপনারা অটোতে করে আসা-যাওয়া করতে পারেন।

আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ।
ওয়াসসালাম। 🤍

WhatsApp Chat