🌹 জরুরি নোটিশ 🌹
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাজনিত কারণে আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের সকল শ্রেণীর ক্লাস বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে।
উক্ত দিনে সকল শ্রেণীর সকল বিষয়ের ক্লাস টিচারগণ ক্লাস টেস্ট গ্রহণ করবেন।
অতএব, এই সময়ের মধ্যে পেছনের সমস্ত পড়া ভালোভাবে রিভিশন/রিভাইস দেওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
